লেখিকা: নুসরাত জাহান তনিমা
শিরোনাম : তবুও উত্তর দিয়েন
আপনারে নিয়া কেন জানি লিখতে ইচ্ছা করে না! আপনারে নিয়া কিছু কইতে গেলে মনে হয়, সব কথা ফুরায় যায়। আপনারে নিয়া লিখতে বইলে কলম ঘুরে না, হাত চলে না, মস্তিষ্ক অবসর নেয়, বুকের ধুকধুকানি বাইরা যায়। আপনারে নিয়া ভাবতে গেলে দিন দুনিয়া হারাইয়া আমি এক অন্য জগতে চইলা যাই।
সেই জগতে আপনার আর আমার ছোট্ট একটা সংসার। ছোট্ট একটা কামরায় হাজার স্বপ্ন। দিবাস্বপ্নে ভরপুর জীবন। তা পূরণ করোনেরও তাড়া নাই। কারণ আমরা তো আলাদা নাই। আছি ভালোবাসার পরশ হয়া, দুইজন দুইজনার ছায়া হয়া একলগে। একবেলা খায়া আরেকবেলা আধপেটা থাকলেও আমগর সুখের কমতি নাই। আহ! কি মধুরতা মাখায়া সুখ বিলাসে মত্ত দুইজন। কিন্তু, কিন্তু আমার এইসব ভাবনা পানি হইয়া যায় আপনার মুখখানা চোখে ভাসলে।
আপনার ছবিখানা বাইর করি শেষবারের মতোন,চোখ দুইডা দেইখা আমি ডুইবা যাই অতল সাগরে। জানেন এই তো, আমি সাঁতার পারি না। তাই ফিইরা আইতে পারি না। হেই অতল সাগরে থাইকাই আমি আবারো আপনারে দেহি। বেহায়া মন! না দেইখাও থাকতে পারি না। ম**ইরা যাই, তবুও দেহুন লাগে। নাইলে আত্না যে শান্তি পায় না। হেরপর আমি আপনার মুখখানা দেখতে থাহি, কলিজার পানি শুকায় যাইতে থাহে, রক্ত চলাচলের বেগ বাইড়া যায়। বাড়তে বাড়তে একসময় থাইমা যায়। টগবগে দেহখানি শান্ত নদী হয়া যায়। তয় আপনে আর আমার দিক ফিইরা চান না। আমারে খুঁজেন অনেক, বহুত খুঁজেন। কিন্তু আমি যেইনে আছি, ওইহানে আর চায়া দেহেন না।
এরপর, অনেক দিন পর, আপনের মনের মধ্যে একসময় আমারে দাফন কইরালান। আপনার জীবন চলতে থাহে ঢেউয়ের মতোন। এই ভালা তো এই খারাপ, কিন্তু হেই জীবনে আমি নাই। আছেন আপনি আর আপনার বর্তমান। আমি নামক অতীতটা যে বহু পিছনে পইরা গেছি,চাইলেও ফিইরা আইতে পারি না। আপনেও আর আমারে মনে করেন না। যেনো আমি নামক কেউই ছিলাম না কোনোদিন। অথচ কথা ছিলো কোনোদিনও ভুলবেন না আমারে!
বিশ্বাস করেন, বুকখানি ফা*ইটা আলাদা হয়া যায় এই রুহ। এই রুহ'র কান্দোন কেউ দেহে না। কেউ হোনে না এই আর্তনাদ। আক্ষেপ এ রুহ আমার পাখির ডানার মতোন ঝা*প*টায়তে থাহে। আফসোস! আহ আফসোস! কেন যে শেষবারের মতোন কিছু বইলা যাইতে পারলাম না আপনেরে, কেন যে মনের সকল মনবাসনা লিখায় ফুটায়া তুলতে পারলাম না বিদায়ের চিরকুটে, কেন যে কইতে পারলাম না "ভালোবাসি আপনারে, এই ভালোবাসার দোহাই বাঁ*চা*ন আমারে" এই কথা কেন কইতে পারলাম না? আপনারে দেখতে দেখতে জীবন শেষ করলাম আফসোস আইজ আপনে আমারে দেখতে পারেন না। আর আমি এক হতভাগি, দেইখাও ছুঁইতে পারি না। এই রুহ'র টান হেই অব্দি ছোঁয়াইতে পারি না।
সকল আফসোস এক পাশে থোইয়া, মস্ত এক অভিমান নিয়া আইজ একখান প্রশ্ন করুম আপনেরে। যদি কোনোদিন আপনার অব্দি পৌঁছায়, উত্তর দিয়া করুণা কইরেন এই হতভাগীরে।
- দেহ না থাকলে কি সত্যিই ভালোবাসাও ম*ই*রা যায়..??
আমারে তো আর পাইবেন না।
তবুও উত্তর দিয়েন,
উত্তর দিয়েন ওই বিশাল আকাশপানে চায়া,
সজোরে এক চিৎকার দিয়া,
উত্তর দিয়েন আমারে মনে নিয়া।
দুনিয়া জানলে জানুক,
যে যা মনে করার করুক, তবুও উত্তর দিয়েন আমারে।
ইতি,
যারে মনে রাখেন নাই
সমাপ্ত

😊🌻🫰
উত্তরমুছুন