কলমে: নুসরাত জাহান তনিমা
এইযে আমারে এতো দুঃখ দেন, কষ্ট দেন, রাগ না দেহায়া কথা কইতে পারেন না, ভুল হইয়া গেলে আসমান-জমিন এক কইরা ফালান।আইচ্ছা আপনি কি জানেন কতডা লাগে এই অন্তরে....???
বুকের ব্যাথা বাইড়া যায়, চোখ দুইডা ঝাপসা ঝাপসা, কানের গোড়ায় চিলিক দিয়া কি ব্যাথা, কি ব্যাথা, আহা! পেডের ভিতরে যে কীট গুলাইন থাহে, হেরার আন্দোলন। পায়ের পাতা দুইখান অবস হইয়া আসে। রাইতের ১ টা বাজে, ২ টা বাজে, ৩ টা বাজে, তাহাজ্জুদ পার অয়, ফজর পার অয়, তয় চোক্ষের দুইখান পাতা আর এক অয় না।
তয় আমি কিন্তু বুজবার পারি। না আপনে ভালা থাহেন, আর না আমি। আমরা কেউ-ই ভালা থাকবার পারি না। যেনো দুইজনাই একটাই গাছের দুইডা ফুটন্ত গোলাপ। দুইজনেই গাছের সৌন্দর্য বাড়ায়তে চাই, আবার একলগেও থাকবার চাই। কিন্তু হয় আপনে আগে ফুই/টা যান, নইলে আমি। তারপর অভিমানের পাতা ভারি হইয়া দুইজনেই ঝইড়া পড়তে থাহি!
সমাপ্ত