বিশ_শব্দের_অণুগল্প_সমূহ
লেখিকাঃ নুসরাত জাহান তনিমা
১। অনুগল্পঃ আমি কিশোরী
--শেষ রাতে হঠাৎ পেট ব্যাথার অসহ্য যন্ত্রণা অনুভূত হলো। আমার কিশোরীসত্ত্বা বলছে," শুরু হতে যাচ্ছে মেয়ে থেকে মা হবার লড়াই"।২। অনুগল্পঃ গর্ব তার সন্তান
--মাঝেমধ্যে বৃদ্ধাশ্রমে থাকা মিনু খালাকে বলতে ইচ্ছে করে, "তার ছেলের চেয়ে আমার বেতন আজও কম বটে। তবে, বাবা-মাকে বৃদ্ধাশ্রমে দেয়নি"।
৩। অনুগল্পঃ প্রাক্তনের চাকরিওয়ালা জামাই
--প্রাক্তন তানি এইমাত্র আমার এক ইমপ্লোয়ারের বাচ্চাকে টিউশন পড়ানোর কথা পাকাপোক্ত করে গেলো। শুনেছি মোটা বেতনের চাকরি হারিয়েছে তার জামাই।
Tags:
story
.jpg)
Keep it up, nice story!
উত্তরমুছুনNice dear
উত্তরমুছুনNice
উত্তরমুছুন